মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে রাখী বন্ধন উদযাপন

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১০ আগস্ট || রাজ্যের মহিলা মোর্চা থেকে শুরু করে সাধারণ মহিলারা রবিবার রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার সঙ্গে সরকারি বাসভবনে রাখী বন্ধন উৎসবে মিলিত হন। পবিত্র রাখী বন্ধন উপলক্ষে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত বোনদের কাছ থেকে রাখী গ্রহণ করেন মুখ্যমন্ত্রী।
এদিন মুখ্যমন্ত্রী বলেন, “আমি সবার জীবনে সুখ, সমৃদ্ধি ও শান্তি কামনা করি।” রাখী পরানোর মাধ্যমে ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বার্তা আরও সুদৃঢ় করার আহ্বান জানান তিনি।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*