১০৩৩টি শূন্যপদে এসটিপিজিটি নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল টিআরবিটি, পরীক্ষা ২রা নভেম্বর

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৮ আগস্ট || সোমবার এসটিপিজিটি (Selection Test for Post Graduate Teacher – STPGT), ২০২৫-এর বিজ্ঞপ্তি প্রকাশ করল টি আর বি টি। উচ্চ মাধ্যমিক স্তরে (Class XI-XII) পোস্ট গ্রাজুয়েট শিক্ষক নিয়োগের জন্য এ পরীক্ষা নেওয়া হবে আগামী ২রা নভেম্বর ২০২৫, রবিবার।
অনলাইনে আবেদনপত্র জমা নেওয়া শুরু হবে ২৯শে আগস্ট ২০২৫ (বিকেল ৪টা থেকে) এবং চলবে ১৫ই সেপ্টেম্বর ২০২৫ বিকেল ৪টা পর্যন্ত। একই দিনে আবেদন ফাইনালাইজ করার শেষ তারিখও নির্ধারিত হয়েছে। ফি জমা দেওয়ার শেষ তারিখ রাখা হয়েছে ১৭ই সেপ্টেম্বর ২০২৫ (বিকেল ৪টা পর্যন্ত)। অ্যাডমিট কার্ড ডাউনলোডের তারিখ পরবর্তীতে জানানো হবে।
পরীক্ষাটি হবে আগরতলায়, সময় দুপুর ১২টা থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত। মোট ২ ঘণ্টা ৩০ মিনিটের এই লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করবেন প্রার্থীরা।
সূত্রে জানা গেছে, এবারে মোট ১,০৩৩টি শূন্যপদে নিয়োগ হবে। বিষয়ভিত্তিক শূন্যপদের মধ্যে ইংরেজিতে ৭১, বাংলায় ৭০, ইতিহাসে ৭১, রাষ্ট্রবিজ্ঞানে ৬৫, দর্শনে ২৫, ভূগোলে ৭০, ককবরকে ৭৩, সংস্কৃতে ২৬, অর্থনীতিতে ৮০, পদার্থবিজ্ঞানে ৫৩, রসায়নে ৫৫, জীববিজ্ঞানে ৪৫, গণিতে ৫০, বাণিজ্যে ৩৩, সমাজতত্ত্বে ৭০, মনোবিজ্ঞানে ৮৬ এবং কম্পিউটার সায়েন্সে সর্বাধিক ১১৮টি শূন্যপদ রয়েছে।
তাছাড়া, প্রতিবন্ধী এবং এক্স-সার্ভিসম্যান প্রার্থীদের জন্য নির্দিষ্ট সংরক্ষণ থাকবে। পাশাপাশি, সরকারি নির্দেশিকা অনুযায়ী মহিলাদের জন্য মোট শূন্যপদের ৩৩% সংরক্ষণ থাকবে।
শিক্ষক নিয়োগের এই লিখিত পরীক্ষা নিয়ে রাজ্যের শিক্ষিত যুবসমাজের মধ্যে যথেষ্ট আগ্রহ সৃষ্টি হয়েছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*