আগরতলায় এসি মেশিনের তার চুরির ঘটনায় এক যুবক গ্রেপ্তার, সামগ্রী উদ্ধার

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৮ আগস্ট || আগরতলা শহরের বিভিন্ন এলাকায় এয়ারকন্ডিশন মেশিন থেকে ধারাবাহিকভাবে তার চুরির ঘটনায় অবশেষে সাফল্য পেল পশ্চিম থানার পুলিশ। চুরি হওয়া সামগ্রীসহ এক যুবককে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে তারা।
পশ্চিম থানার ওসি রানা চ্যাটার্জি জানান, গত কয়েকদিন ধরে শহরের বিভিন্ন স্থানে এ ধরনের চুরির ঘটনা ঘটছিল। একাধিক অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। শেষমেশ সূত্র ধরে অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে চুরি যাওয়া একাধিক এসি মেশিনের তার উদ্ধার হয়েছে।
ওসি আরও জানান, অভিযুক্তের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে এবং তদন্ত অব্যাহত রয়েছে। পুলিশের প্রাথমিক ধারণা, শহরে আরও কয়েকজন এ কাজে জড়িত থাকতে পারে। চক্রটিকে পুরোপুরি ধরতে পুলিশ জোর তল্লাশি চালাচ্ছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*