মহারাজা বীরবিক্রমের জন্মজয়ন্তী উদযাপন, অনুষ্ঠানের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৯ আগস্ট || ত্রিপুরার আধুনিক স্থপতি মহারাজা বীরবিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের ১১৭তম জন্মজয়ন্তী মঙ্গলবার রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।
অনুষ্ঠানে বক্তারা মহারাজার দূরদৃষ্টিসম্পন্ন ভূমিকার কথা স্মরণ করেন। তাঁরা জানান, শিক্ষা, স্বাস্থ্য ও পরিকাঠামোর ভিত্তি স্থাপন করে তিনি আধুনিক ত্রিপুরার রূপকার হিসেবে আজও শ্রদ্ধার আসনে অধিষ্ঠিত। তাঁর ঐতিহ্য ও উন্নয়নের দৃষ্টিভঙ্গিই আজকের প্রজন্মকে একটি মডেল ত্রিপুরা গড়ার পথে অনুপ্রেরণা জোগাচ্ছে।
সরকারের বিগত সাত বছরের কর্মকাণ্ড প্রসঙ্গে মুখ্যমন্ত্রী জানান, শান্তি, উন্নয়ন ও অন্তর্ভুক্তিমূলক বৃদ্ধির মাধ্যমে রাজ্যকে এগিয়ে নেওয়ার ধারাবাহিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বর্তমান সরকার।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী, বিধায়ক, প্রশাসনিক আধিকারিক সহ বিশিষ্টজনেরা। মহারাজার প্রতিকৃতিতে মাল্যদান ও শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে তাঁকে স্মরণ করা হয়।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*