সুব্রত দাস, গন্ডাছড়া, ১৯ আগস্ট || রাজ্য সিআইটিইউ-র গন্ডাছড়া মহকুমা কমিটির উদ্যোগে মঙ্গলবার গন্ডাছড়ায় অনুষ্ঠিত হলো একদিনের ষষ্ঠ মহকুমা ভিত্তিক কর্মী সম্মেলন। গন্ডাছড়া মহকুমার ষাটকার্ডস্থিত টাউন হল তথা প্রতিমোহন ত্রিপুরা নগরের অরুন দেব্বর্মা মঞ্চে আয়োজিত এই সম্মেলনকে কেন্দ্র করে কর্মী-সমর্থকদের মধ্যে ছিল উৎসাহ-উদ্দীপনা।
সম্মেলনের শুরুতে সংগঠনের রাজ্য সভাপতি মানিক দে দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন। এরপর শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন উপস্থিত নেতৃত্ব ও কর্মীরা। পরবর্তীতে অতিথিদের ব্যাজ পরিয়ে বরণ করে নেন দলীয় সদস্যরা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাইমাভ্যালির প্রাক্তন বিধায়ক ললিতমোহন ত্রিপুরা, নারী নেত্রী দশরানী ত্রিপুরা, অর্চনা দাস, নেতৃত্ব সুখরঞ্জন দাস, চারুকুমার চাকমা, সুশান্ত হাজারী প্রমুখ। পরিচালনায় ছিলেন যুব নেতৃত্ব শৈলেশ দাস।
সম্মেলনের শেষ পর্বে সর্বসম্মতিক্রমে ৩০ সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ পরিচালন কমিটি গঠন করা হয়। এদিন পুনরায় সভাপতি হিসেবে চারুকুমার চাকমা এবং সম্পাদক হিসেবে সুশান্ত হাজারী নির্বাচিত হন।
রাজ্য সভাপতি মানিক দে তার বক্তব্যে সংগঠনের উদ্দেশ্য ও ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
