আধুনিক ত্রিপুরার রূপকার মহারাজা বীর বিক্রমের জন্মজয়ন্তী উদযাপিত, খোয়াইয়ে শ্রদ্ধার্ঘ্য নিবেদন

গোপাল সিং, খোয়াই, ১৯ আগস্ট || আধুনিক ত্রিপুরার রূপকার, মহারাজা বীরবিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের ১১৭তম জন্মজয়ন্তী উপলক্ষে মঙ্গলবার খোয়াই পুরাতন টাউন হলে এক ভাবগম্ভীর শ্রদ্ধার্ঘ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। খোয়াই তথ্য ও সংস্কৃতি দপ্তর এবং কালচারাল সেলের যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে মহারাজার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে তাঁর প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন বিধায়ক, প্রশাসনিক আধিকারিক, সমাজসেবী এবং ছাত্রছাত্রীরা। প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন উদ্বোধক তথা বিধায়ক পিনাকী দাস চৌধুরী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি খোয়াই জেলা সভাপতি বিনয় দেববর্মা, বিজেপি খোয়াই মণ্ডল সভাপতি অনুকূল দাস খোয়াই জেলা পরিষদের সভাধিপতি অপর্ণা সিংহ রায়, খোয়াই তথ্য ও সংস্কৃতি দপ্তরের যুগ্ম অধিকর্তা দিলীপ কুমার দেববর্মা, খোয়াই পুর পরিষদের চেয়ারপার্সন দেবাশীষ নাথ শর্মা, জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি জয়দেব দেববর্মা সহ অন্যান্য বিশিষ্টজনেরা। অনুষ্ঠানের উদ্বোধক বিধায়ক পিনাকী দাস চৌধুরী তাঁর ভাষণে মহারাজা বীরবিক্রমকে ‘স্বল্প আয়ুর এক মহান স্থপতি’ হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, মহারাজা ছিলেন এক বিচক্ষণ ব্যক্তি এবং রাজ্যের একজন প্রকৃত সুশাসক, যিনি সমস্ত অংশের মানুষের কল্যাণে আজীবন কাজ করে গেছেন। শেষে একটি আকর্ষণীয় কুইজ প্রতিযোগিতাও অনুষ্ঠিত হয়।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*