আপডেট প্রতিনিধি, আগরতলা, ০২ সেপ্টেম্বর || গতকাল রাতের ঘটনা অনুযায়ী, এমএলএ হোস্টেলে তিপ্রা মথা বিধায়ক ফিলিপ রিয়াংকে কিছু দুষ্কৃতী হুমকি দেওয়ায় রাজ্যের পুলিশ সর্তক অবস্থায় ছিল। পরিস্থিতি সামাল দিতে মঙ্গলবার ত্রিপুরা পুলিশের মহানির্দেশক অনুরাগ জি সরাসরি ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ঘটনার তদন্তে নামেন।
এই ঘটনার প্রেক্ষিতে তিপ্রা মথার অন্যান্য বিধায়করা এদিন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার সঙ্গে সাক্ষাৎ করেন। এরপর তিপ্রা মথা বিধায়ক ফিলিপ রিয়াং সংবাদমাধ্যমের সামনে নিজের প্রতিক্রিয়া প্রকাশ করেন এবং জনগণকে আশ্বস্ত করেন যে তিনি নিরাপদে রয়েছেন এবং পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে।
পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত দুষ্কৃতীদের দ্রুত সনাক্ত ও গ্রেফতারের জন্য অভিযান চালানো হচ্ছে।
