দামছেড়ায় ধরা পড়ল বার্মিজ সিগারেট, বাজারমূল্য প্রায় ৫০ লক্ষ টাকা, আটক দুই

গোপাল সিং, খোয়াই, ০৫ সেপ্টেম্বর || অবৈধ চোরাচালানের বিরুদ্ধে বড় সাফল্য পেল দামছেড়া থানার পুলিশ। গভীর রাতে নাকা পয়েন্ট চেকিং চলাকালীন প্রায় ৫০ লক্ষ টাকার বার্মিজ সিগারেট উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় দুই ব্যক্তিকে আটক করা হয়েছে এবং চোরাচালানে ব্যবহৃত গাড়িটিও জব্দ করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, দামছেড়া থানার অন্তর্গত এলাকায় নাকা পয়েন্টে একটি ইকো ভ্যান (গাড়ীর নং TR01-AA-0260) থামিয়ে তল্লাশি চালানো হয়। ওই গাড়ি থেকে ৫০ কার্টন বার্মিজ সিগারেট উদ্ধার হয়। প্রতিটি কার্টনে ছিল ৫০০ প্যাকেট, সব মিলিয়ে মোট ২৫,০০০ প্যাকেট সিগারেট বাজেয়াপ্ত করেছে পুলিশ।
আটক দুই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ধৃতদের মাধ্যমে এই চোরাচালান চক্রের বৃহত্তর নেটওয়ার্কের খোঁজে নেমেছে পুলিশ।
পুলিশের দাবি, মিজোরাম ও আসামের সীমান্তবর্তী হওয়ার কারণে এই অঞ্চল দীর্ঘদিন ধরেই চোরাপথে অবৈধ পণ্য পাচারের রুট হিসেবে ব্যবহৃত হচ্ছে। নিয়মিত তল্লাশি অভিযান চালানোই পাচার রুখতে কার্যকর ভূমিকা রাখছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। সিগারেটের উৎস, গন্তব্য এবং চক্রের সঙ্গে জড়িত অন্যদের খোঁজে তল্লাশি জারি রয়েছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*