ADC ভোটের আগে রাইমাভ্যালীর উন্নয়ন সংকট

সুব্রত দাস, গন্ডাছড়া, ০৫ সেপ্টেম্বর || ত্রিপুরার আসন্ন ADC নির্বাচনকে ঘিরে যখন রাজ্যজুড়ে রাজনৈতিক ব্যস্ততা তুঙ্গে, তখন রাইমাভ্যালী বিধানসভা কেন্দ্রে এক ভিন্ন চিত্র ধরা পড়ছে। পাহাড়ি জনজাতিরা বছরের পর বছর ধরে উন্নয়ন থেকে বঞ্চিত। রাস্তাঘাট, বিদ্যুৎ, পানীয় জল—সবকিছুরই ঘাটতি আজও তাদের নিত্যসঙ্গী। অথচ প্রতিবার নির্বাচনের আগে নেতারা আসেন প্রতিশ্রুতির ঝুড়ি নিয়ে।
সবচেয়ে করুণ চিত্র গণ্ডাছড়া মহকুমার ডুম্বুর নগর ব্লকের ভগীরথ পাড়ায়। মডেল ভিলেজ হিসেবে ঘোষিত হলেও বাস্তবে এই গ্রাম উন্নয়নের আলো থেকে বহু দূরে। রাস্তার অবস্থা এতটাই শোচনীয় যে গাড়ি নিয়ে যাওয়া তো দূরের কথা, পায়ে হেঁটে চলাও কষ্টকর। কাদা ভরা রাস্তায় গাড়ি প্রায়ই আটকে যায়, তখন দড়ি দিয়ে টেনে সরাতে হয়। এতে ভোগান্তি পোহাতে হচ্ছে স্থানীয় জনজাতিদের প্রতিদিন।
স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিক নেতারা শুধু ভোট চাইতে এলেই তাদের মনে পড়ে। যোগদান সভা আর প্রতিশ্রুতি দিয়ে পাহাড়ের মানুষের মন জেতার চেষ্টা হয়, কিন্তু বাস্তবে উন্নয়নমূলক কাজের দেখা মেলে না। ফলে ধীরে ধীরে ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে।
ADC ভোট ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে পাহাড়ে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে—এই নির্বাচনে কি সত্যিই আসবে কোনো পরিবর্তন, নাকি আবারও প্রতিশ্রুতির ফুলঝুরিতেই সীমাবদ্ধ থাকবে উন্নয়ন? রাইমাভ্যালীর আকাশে ভেসে বেড়াচ্ছে মানুষের সেই দীর্ঘশ্বাস—“নির্বাচন

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*