ভুল বদল খোয়াইয়ের ঠিকেদারের! রঞ্জিত দেববর্মা আনিত ‘নিম্নমানের কাজ হয়েছে’ এই অভিযোগেই শেষ পর্যন্ত শিলমোহর দিলেন খোদ ঠিকেদার সুশান্ত গোপ!

গোপাল সিং, খোয়াই, ১১ সেপ্টেম্বর || রামচন্দ্রঘাট বিধানসভায় বিদ্যালয় সংস্কারকাজে নিম্নমানের অভিযোগ ঘিরে তীব্র বিতর্কের পর অবশেষে ভুল স্বীকার করলেন খোয়াইয়ের ঠিকেদার সুশান্ত গোপ।
গত ৬ই সেপ্টেম্বর, স্থানীয় বিধায়ক তথা তিপ্রামথা পার্টির নেতা রঞ্জিত দেববর্মা প্রকাশ্যে অভিযোগ তোলে ইঞ্জিনিয়ার সেলের উদ্দেশ্যে চিঠি লিখেন—সংস্কার কাজে ব্যাপক অনিয়ম হয়েছে। এর জবাবে ৭ই সেপ্টেম্বর ঠিকেদার সুশান্ত গোপ কমপ্লিশন রিপোর্ট হাজির করে অভিযোগ অস্বীকার করেন। কিন্তু একাধিক পর্যবেক্ষণ ও নিজস্ব পরিদর্শনের পর ঠিকেদার অবশেষে মানতে বাধ্য হন যে কাজের মান প্রত্যাশিত ছিল না। বৃহস্পতিবার (১১ই সেপ্টেম্বর) মিডিয়ার মাধ্যমে প্রকাশিত এক লিখিত ক্ষমাপ্রার্থনা পত্রে ঠিকেদার জানান, সংশ্লিষ্ট সংস্কার কাজটি তিনি অন্য একজনের হাতে ছেড়ে দিয়েছিলেন। কিন্তু ঐ ব্যক্তির কাজে গুণগতমান বজায় রাখা হয়নি। সেই দায়ভার নিজের কাঁধে নিয়ে তিনি বিধায়কের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন। সুশান্ত গোপের বক্তব্য—জনপ্রতিনিধির অভিযোগ যাচাই না করে সরাসরি খণ্ডন করা তাঁর ভুল হয়েছে। তিনি আশা প্রকাশ করেছেন, বিধায়ক মানবিক দৃষ্টিকোণ থেকে বিষয়টি বিবেচনা করবেন। এখন বিধায়কের মানবিক পদক্ষেপের দিকে তাকিয়ে ঠিকেদার সুশান্ত গোপ।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*