শান্তিরবাজারে পুরাতন হাসপাতাল রোড পূজা কমিটির উদ্যোগে মায়ের ৫১ পীঠের পূজা

বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ২৫ সেপ্টেম্বর || বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসবকে কেন্দ্র করে মাতোয়ারা হয়ে উঠেছে শান্তির বাজার। এ বছর পুরাতন হাসপাতাল রোডস্থিত পূজা কমিটির উদ্যোগে আয়োজন করা হয়েছে বিশেষ পূজা, যেখানে মা দুর্গার সঙ্গে দর্শনার্থীরা একসাথে দেখতে পারবেন মায়ের ৫১ পীঠের নানা রূপ।
প্রতি বছরের মতোই এ বছরও পূজার মহোৎসবে জাতি–ধর্ম–বর্ণ নির্বিশেষে মানুষের সমাগম ঘটছে। তবে এবারের আয়োজন পূর্বের তুলনায় আরও বৃহৎ আকারে করা হয়েছে। পূজা কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, এ বছর পূজার বাজেট ধরা হয়েছে প্রায় ৬ লক্ষ টাকা।
পূজার অন্যতম উদ্যোক্তা রাজীব চক্রবর্তী জানিয়েছেন, আগামী শনিবার এক সামাজিক কর্মসূচির মাধ্যমে পূজাপ্যান্ডেল সকলের জন্য উন্মুক্ত করা হবে। শান্তি ও সম্প্রীতির পরিবেশ বজায় রেখেই পূজার সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পরিকল্পনা নিয়েছে কমিটি।
দর্শনার্থীদের জন্য প্যান্ডেল সাজানো হয়েছে আকর্ষণীয়ভাবে। মায়ের ৫১ রূপের আরাধনায় ব্যস্ত পূজাকমিটির সদস্যরা আশা প্রকাশ করেছেন, এ বছরের পূজায় শান্তির বাজারবাসী আনন্দ ও ভক্তির আবহে সময় কাটাতে পারবেন। এখন শুধু সময়ের অপেক্ষা, মহোৎসব শুরু হওয়ার।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*