খোয়াই পুর পরিষদের চেয়ারপার্সনের উদ্যোগে উন্নয়নমূলক কাজ পরিদর্শন, দ্রুত সমাপ্তির নির্দেশ

গোপাল সিং, খোয়াই, ২৬ সেপ্টেম্বর || বৃহস্পতিবার খোয়াই পুর পরিষদের চেয়ারপার্সন দেবাশীষ নাথশর্মা শহরের বিভিন্ন উন্নয়নমূলক কাজ সরেজমিনে পরিদর্শন করেন। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন খোয়াই পুর পরিষদের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক নির্মল কুমার, আইএএস, উপ মুখ্য কার্যনির্বাহী আধিকারিক অরুণ দেবনাথ, কাউন্সিলার শঙ্কু পাল, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারসহ দায়িত্বপ্রাপ্ত পুর কর্মীরা।
চেয়ারপার্সন দেবাশীষ নাথশর্মা প্রথমে লালছড়া শ্মশানঘাটে নির্মীয়মাণ বৈদ্যুতিক চুল্লির কাজ পরিদর্শন করেন। এ সময় তিনি চলমান কাজের অগ্রগতি খতিয়ে দেখেন এবং প্রকল্পটি যাতে দ্রুত সম্পন্ন হয় সে বিষয়ে বিশেষ গুরুত্ব আরোপ করেন। পরবর্তীতে তিনি শহরের বিভিন্ন ওয়ার্ডে চলমান উন্নয়ন প্রকল্পের কাজ পরিদর্শন করেন। স্থানীয় জনগণের প্রয়োজন ও সুবিধার কথা মাথায় রেখে এই প্রকল্পগুলির কার্যকর বাস্তবায়নে পুর কর্তৃপক্ষ দৃঢ়প্রতিজ্ঞ বলে জানান চেয়ারপার্সন।
চেয়ারপার্সন দেবাশীষ নাথশর্মা বলেন, “শহরের নাগরিকদের উন্নত পরিষেবা প্রদানই আমাদের অঙ্গীকার। তাই চলমান উন্নয়নমূলক কাজ দ্রুত এবং মানসম্মতভাবে শেষ করতে হবে।” পুর কর্তৃপক্ষের দাবি, এইসব প্রকল্প সম্পূর্ণ হলে শহরের অবকাঠামো উন্নয়নে এক নতুন দিগন্ত উন্মোচিত হবে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*