আন্তর্জাতিক ডেস্ক ।। ১৯৪০ সালে গুলি করে ফ্রান্সে নামানো হয়েছিল এই এয়ারক্রাফটকে। সেই যুদ্ধবিমানটি এখন তোলা হলো নিলামে। ৩০ লক্ষ ডলার পর্যন্ত দাম উঠেছে। চ্যারিটির জন্য ব্যবহৃত হবে এই টাকা। ১৯৮০ তে কালাইস সমুদ্র সৈকত থেকে উদ্ধার করা হয় এই ভিকারস সুপারমেরিন স্পিটফায়ারকে। আগামী বৃহস্পতিবার পর্যন্ত চলবে এই নিলাম। এটি এখনও উড়তে পারে বলে জানা গিয়েছে। রয়্যাল এয়ারফোর্স বেনেভোলেন্ট ফান্ডের কর্ণধার জানিয়েছেন, এটি প্রযুক্তির এক অন্যতম নিদর্শন। এটি ব্রিটেনের যুদ্ধের অন্যতম গুরুত্বপূর্ণ নিদর্শন।
