অবশেষে রহস্যে ঘেরা খোয়াই ধলাবিলস্থিত পুকুরের রহস্য উদঘাটন করলো খোয়াই থানা, নেশার আদলে ঘটলো এই আজব কান্ড!

গোপাল সিং, খোয়াই, ২২ অক্টোবর || খোয়াই থানার অন্তর্গত ধলাবিল পালপাড়ায় এক রহস্যজনক ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার সকাল থেকে চাঞ্চল্যের সৃষ্টি হয়। অবশেষে ঘটনার একদিনের মধ্যেই রহস্য উদঘাটন করলো খোয়াই থানার ওসি কৃষ্ণধন সরকারের নেতৃত্বে পুলিশ। যে ব্যক্তি গোপাল পালের রাবার বাগান সংলগ্ন, সুবোধ শীলের পুকুরের জলে পড়েছেন বলে পুলিশ সহ দমকল কর্মী ও এনডিআরএফ টিমকে হাটু জলে পুরো পুকুর তন্নতন্ন করতে হলো, প্রকৃত অর্থে সেই ব্যক্তি মাদকাসক্ত অবস্থায় ছিলেন এবং সেই অবস্থাতেই তিনি তা়ঁর নিকটাত্মীয়ের বাড়িতে চলে গিয়েছিলেন। রহস্যে ঘেরা ব্যক্তির নাম পরেশ রুদ্র পাল এবং তিনি নিজ মুখেই জানালেন তিনি নেশাগ্রস্থ ছিলেন এবং নিকটাত্মীয়ের বাড়িতে গিয়েছিলেন। যদিও ঘটনাটি এমনভাবে সেজে উঠার পেছনের রহস্যটা এখনও চাপা রয়ে গেছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*