ক্যাম্পেইন ফর হিউম্যানিটি প্রোটেকশনের তৃতীয় বর্ষের সম্মেলন আগরতলায়

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৭ নভেম্বর || মানবাধিকার রক্ষায় নিবেদিত সংগঠন ক্যাম্পেইন ফর হিউম্যানিটি প্রোটেকশন—এর তৃতীয় বর্ষপূর্তির সম্মেলন আজ আগরতলা প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়। ২০২২ সালে প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি বিশেষভাবে পার্বত্য চট্টগ্রামে চাকমা জনগোষ্ঠীর ওপর মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলি তুলে ধরার পাশাপাশি তাদের অধিকার রক্ষায় বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে আসছে।
সোমবার এই সম্মেলন থেকে ২৪ সদস্যের একটি নতুন কমিটি গঠিত হওয়ার কথা ঘোষণা করা হয়। সংগঠনের বক্তব্য অনুযায়ী, মানবাধিকার প্রতিষ্ঠার পাশাপাশি সমাজে মানবিক মূল্যবোধ প্রচার করাই তাদের অন্যতম প্রধান লক্ষ্য।
সংগঠনের মূল কর্মকাণ্ডগুলির মধ্যে রয়েছে—
মানবিক কর্মকাণ্ডকে উৎসাহিত ও বিস্তৃত করা।
প্রান্তিক জনগোষ্ঠীর মৌলিক মানবাধিকার ও স্বার্থ রক্ষা করা।
নিপীড়িত জনগোষ্ঠীর অবস্থান শক্তিশালী করতে প্রয়োজনীয় কর্মসূচি বাস্তবায়ন।
আদর্শ, কর্মসূচি ও কার্যক্রম প্রচারের লক্ষ্যে বিভিন্ন প্রকাশনা প্রকাশ।
নিপীড়িত জনগোষ্ঠীর উন্নয়ন ও সচেতনতা বৃদ্ধিতে সেমিনার, কর্মশালা, প্রশিক্ষণ, সম্মেলন ও সমাবেশ আয়োজন।
এবং তাদের উন্নয়নের স্বার্থে অন্যান্য গুরুত্বপূর্ণ কর্মসূচি গ্রহণ।

সভায় অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন যে, আগামী দিনে সংগঠনটি মানবাধিকার রক্ষায় আরও শক্তিশালী ভূমিকা পালন করবে এবং পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়াবে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*