
আগরতলা, ১০ জুলাই ।। ব্যাপক উৎসাহ এবং উদ্দিপনার সাথে উদ্বোধন হল খয়েরপুরস্থিত ত্রিপুরা ন্যাচারেল গ্যাস কোম্পানী লিমিটেডের উদ্যোগে পঞ্চম সিএনজি স্টেশনের। শুক্রবার মূখ্যমন্ত্রী মানিক সরকার আনুষ্ঠানিকভাবে এই পঞ্চম সিএনজি স্টেশনের উদ্বোধন করেন। এটি অনলাইন মাদার স্টেশন। এর কমপ্রেসার ক্ষমতা রয়েছে ১২০০ এস সি এম এইচ। উদ্বোধনী ভাষনে মূখ্যমন্ত্রী মানিক সরকার এই স্টেশনটি করার জন্য ত্রিপুরা ন্যাচারেল গ্যাস কোম্পানী লিমিটেডের কর্মকর্তাদের ধন্যবাদ জানানোর পাশাপাশি আরো যে সব সিএনজি স্টেশন করার জন্য ত্রিপুরা ন্যাচারেল গ্যাস কোম্পানী লিমিটেড উদ্যোগ নিয়েছেন তার কাজ দ্রুত শেষ করার জন্য কর্মকর্তাদের আহ্বান জানান। রাজ্যে পঞ্চম সিএনজি স্টেশনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উদ্বোধক তথা রাজ্যের মূখ্যমন্ত্রী মানিক সরকার, শিল্প ও বাণিজ্য মন্ত্রী তপন চক্রবর্তী, পরিবহন মন্ত্রী মানিক দে, ত্রিপুরা ন্যাচারেল গ্যাস কোম্পানী লিমিটেডের চ্যায়ারম্যান অমিত কুমার রায় সহ আরও অনেকে।
