লংতরাই গুড়া মশলার উদ্যোগে রিটেলার মিট ২০২৫ অনুষ্ঠিত

বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ৩০ নভেম্বর || জোলাইবাড়ী কমিউনিটি হলে শুক্রবার লংতরাই গুড়া মশলার উদ্যোগে দক্ষিণ জেলার রিটেলারদের নিয়ে ‘রিটেলার মিট ২০২৫’ অনুষ্ঠিত হয়। প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জোলাইবাড়ী পঞ্চায়েতসমিতির চেয়ারম্যান তাপস দত্ত, কোম্পানির কর্ণধার রতন দেবনাথ, জেনারেল ম্যানেজার সুব্রত দেবনাথসহ অন্যান্য অতিথিবৃন্দ।
বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া জানান— গুড়া মশলা উৎপাদনে প্রয়োজনীয় কাঁচামাল রাজ্যে উৎপাদন করা গেলে স্থানীয় কৃষকদের আয় দ্বিগুণ হবে। তিনি আরও বলেন, কেন্দ্র ও রাজ্য সরকারের ‘লোকাল ফর ভোকাল’ উদ্যোগে লংতরাই গুড়া মশলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং প্রতিষ্ঠানটি বহু বেকার যুব-যুবতীকে কর্মসংস্থানের সুযোগ দিয়েছে।
অনুষ্ঠানের শেষে লাকি ড্র আয়োজন করা হয় এবং বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। অনুষ্ঠানের বিষয়ে সংবাদমাধ্যমকে জানান কোম্পানির কর্ণধার রতন দেবনাথ।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*