বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ৩০ নভেম্বর || রক্তদান এক মহৎ দান—রক্তের কোনো বিকল্প নেই। প্রতিনিয়ত রাজ্যের বিভিন্ন হাসপাতালে মুমূর্ষু রোগীদের রক্তের প্রয়োজন দেখা দেয়। এই প্রেক্ষিতেই রক্তের সংকট না তৈরি করতে নব দিগন্ত সামাজিক সংস্থার উদ্যোগে শনিবার শান্তিরবাজার অটল মার্কেটে আয়োজিত হয় এক রক্তদান শিবির।
শিবিরের শুভ উদ্বোধন করেন শান্তিরবাজার পুর পরিষদের চেয়ারম্যান সপ্না বৈদ্য। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পুর পরিষদের ভাইস চেয়ারম্যান সত্যব্রত সাহা, বিশিষ্ট সমাজসেবী দেবাশীষ ভৌমিক, নব দিগন্ত সামাজিক সংস্থার প্রেসিডেন্ট সত্যজিৎ পাটারীসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
অতিথিবৃন্দ নব দিগন্ত সামাজিক সংস্থার মানবিক উদ্যোগের প্রশংসা করে বলেন, সংস্থাটি প্রতিনিয়ত সাধারণ মানুষের দুঃখ-দুর্দশার পাশে থেকে সৎ ও নিষ্ঠার সঙ্গে সামাজিক দায়বদ্ধতা পালন করে যাচ্ছে।
সংস্থার প্রেসিডেন্ট সত্যজিৎ পাটারী জানান, এই শিবিরে ৫০ জন রক্তদাতার অংশগ্রহণ করেন। রক্তদান শিবিরকে কেন্দ্র করে স্থানীয় জনসাধারণের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।
সামাজিক দায়বদ্ধতার এমন উদ্যোগ শীতের সকালে নতুন উদ্যম যোগালো শান্তিরবাজারবাসীর মধ্যে।
