আপডেট প্রতিনিধি, আগরতলা, ৩০ নভেম্বর || ত্রিপুরা শিশু অধিকার সুরক্ষা কমিশন (TCPCR)-এর ১২তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আজ সুচারুভাবে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় আগরতলার সুকান্ত একাডেমি অডিটোরিয়ামে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগরতলা পুরনিগমের মেয়র দিপক মজুমদার।
অনুষ্ঠানে বক্তৃতাকালে মেয়র শ্রী মজুমদার শিশুদের নিরাপত্তা, পুষ্টি, শিক্ষা ও সামগ্রিক অধিকার রক্ষায় সচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয়তার উপর বিশেষ জোর দেন। তিনি বলেন, “সমাজের ভবিষ্যৎ নির্মাণে শিশুদের সুরক্ষা ও সঠিক বিকাশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ বিষয়ে কমিশনের ভূমিকা প্রশংসনীয়।”
এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন কমিশনের বিভিন্ন সদস্য, শিশু অধিকার কর্মী, বিশিষ্টজন ও ছাত্র-ছাত্রীরা। সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলা হয়।
TCPCR-এর পক্ষ থেকে জানানো হয়, আগামিদিনে শিশু অধিকার সংরক্ষণে আরও শক্তিশালী উদ্যোগ গ্রহণ করা হবে এবং বিভিন্ন বিদ্যালয় ও সমাজিক পরিসরে সচেতনতামূলক কার্যক্রম চলবে।
