মান্দাই মণ্ডলে প্রধানমন্ত্রীর ‘মন কি বাত’ শ্রবণে মুখ্যমন্ত্রী

আপডেট প্রতিনিধি, আগরতলা, ৩০ নভেম্বর || রবিবার মান্দাই মন্ডলের ৩৪ নম্বর বুথে দলীয় কর্মীদের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনপ্রিয় কর্মসূচি ‘মন কি বাত’-এর ১২৮’তম পর্ব শ্রবণ করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। এদিন বুথ কার্যালয়ে উৎসাহ-উদ্দীপনার মধ্যে দলীয় কার্যকর্তারা মুখ্যমন্ত্রীর সঙ্গে বসে প্রধানমন্ত্রী-এর বক্তব্য শুনে অনুপ্রাণিত হন।
এই পর্বে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সংবিধান দিবস উদযাপন, বন্দেমাতরম সঙ্গীতের ১৫০ বছর পূর্তি, রাম মন্দিরে ধর্মধ্বজ আরোহণ, ভারতীয় নৌবাহিনীর নতুন রণতরী INS মাহে, আধুনিক মৌমাছি পালন, প্রাকৃতিক কৃষির প্রসার, শীতকালীন পর্যটনের সম্ভাবনা, G–20 সম্মেলনের সাফল্য, এবং ক্রিকেটে ভারতীয় মহিলা দলের অর্জনসহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয় দেশবাসীর সামনে তুলে ধরেন।
এদিনের ‘মন কি বাত’ অনুষ্ঠান উপলক্ষে মন্ডলের নেতৃত্ব ও কর্মীদের মধ্যে ছিল বিশেষ উৎসাহ। মুখ্যমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী যে উন্নয়নমুখী ভাবনা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে, তাতে ত্রিপুরাও সমানভাবে উপকৃত হচ্ছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*