পুকুর ভরাটের অভিযোগে প্রভুবাড়ীতে পরিদর্শনে মেয়র

আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৩ ডিসেম্বর || আগরতলার প্রভুবাড়ী এলাকায় পুকুর বেআইনি ভাবে ভরাট সহ একাধিক অনিয়মের অভিযোগ সরাসরি মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার কাছে জমা পড়ে। অভিযোগের ভিত্তিতে দ্রুত নড়েচড়ে বসে আগরতলা পুর নিগম।
সোমবার ঘটনাস্থল পরিদর্শনে উপস্থিত হন আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, কর্পোরেটর রত্না দত্ত সহ নিগমের ঊর্ধ্বতন আধিকারিকরা। অভিযুক্ত স্থানে পৌঁছে তারা পুকুর ভরাটের পরিস্থিতি খতিয়ে দেখেন এবং স্থানীয়দের কাছ থেকেও তথ্য নেন।
মেয়র দীপক মজুমদার জানান, প্রাথমিক তদন্তে অনিয়মের ইঙ্গিত মিলেছে। দায়ীদের বিরুদ্ধে ইতিমধ্যেই নোটিশ জারি করার প্রক্রিয়া শুরু হয়েছে। আইন ভঙ্গ করে পুকুর ভরাটের মতো পরিবেশবিধি বিরোধী কর্মকাণ্ড বরদাস্ত করা হবে না বলেও তিনি হুঁশিয়ারি দেন।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পৌর নিগমের আশ্বাস—দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*