আপডেট প্রতিনিধি, আগরতলা, ০২ ডিসেম্বর || মঙ্গলবার শ্রমভবনে লেবার কমিশনারের কাছে ডেপুটেশন প্রদান করল ত্রিপুরা প্রদেশ অসংঘটিত শ্রমিক কংগ্রেস। সংগঠনের প্রতিনিধিদের অভিযোগ, শ্রম জীবীদের স্বার্থ বিরোধী নতুন “কালা শ্রম কোড” অবিলম্বে বাতিল করতে হবে।
ডেপুটেশন দিতে এসে প্রতিনিধিরা জানান, এই শ্রম কোড কার্যকর হলে শ্রমিকদের মৌলিক অধিকার, ন্যায্য মজুরি এবং সামাজিক নিরাপত্তা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। তাই শ্রম জীবীদের ভবিষ্যৎ রক্ষায় তাঁদের এই প্রতিবাদ ও দাবি তুলে ধরা হয়।
ডেপুটেশন গ্রহণ করে লেবার কমিশন বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনার আশ্বাস দিয়েছেন বলে জানা গেছে।
