আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৩ ডিসেম্বর || আগরতলা লোকপাল ভবনে যথাযোগ্য মর্যাদায় পালন করা হল আসাম রাজ্যের প্রতিষ্ঠা দিবস। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরার রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু।
এছাড়াও আসাম রাজ্য থেকে আগত বিভিন্ন সরকারি আধিকারিক এবং ত্রিপুরায় কর্মরত আসাম সরকারের প্রতিনিধিরা এদিনের অনুষ্ঠানে যোগ দেন। সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে দুই রাজ্যের বন্ধুত্ব, ঐতিহ্য ও প্রশাসনিক সহযোগিতাকে কেন্দ্র করে অনুষ্ঠানটি আরও বর্ণময় হয়ে ওঠে।
বক্তারা আসাম-ত্রিপুরার সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, সাংস্কৃতিক বিনিময় এবং ভবিষ্যতের উন্নয়নমূলক কর্মকাণ্ডে পারস্পরিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন। অনুষ্ঠানের শেষে অতিথিদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।
