সড়ক দুর্ঘটনায় আহত তথ্য-সংস্কৃতি দপ্তরের সাংবাদিক টিংকু আচার্য্য

গোপাল সিং, খোয়াই, ২০ ডিসেম্বর || সামাজিক দায়বদ্ধতা ও পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সড়ক দুর্ঘটনার কবলে পড়লেন তথ্য-সংস্কৃতি দপ্তরের সাংবাদিক টিংকু আচার্য্য। শনিবার দুপুর আনুমানিক ১টা নাগাদ তেলিয়ামুড়া থেকে খোয়াইয়ে নিজের কর্মস্থলে যাওয়ার পথে পেক্লীছড়া এলাকায় একটি টমটমের সঙ্গে তাঁর মোটরবাইকের সংঘর্ষ ঘটে।
দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হন সাংবাদিক টিংকু আচার্য্য। খবর পেয়ে দমকল বিভাগের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাঁকে উদ্ধার করে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে আসেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত একজন দায়িত্বশীল কর্মীর এভাবে দুর্ঘটনায় আহত হওয়ার ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে বিভিন্ন মহলে। সংবাদ সংগ্রহ ও তথ্য পরিবেশনের মতো গুরুত্বপূর্ণ সামাজিক দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকদের প্রতিনিয়ত নানা ঝুঁকির মুখোমুখি হতে হয়—এই ঘটনা ফের সেই বাস্তবতাকেই সামনে এনে দিল।
সহকর্মীর দুর্ঘটনার খবর পেয়ে খোয়াই জেলা হাসপাতালে ছুটে আসেন বিভিন্ন সংবাদমাধ্যমের সাংবাদিকরা। দ্রুত আরোগ্য কামনায় তাঁরা তাঁর পাশে দাঁড়ান। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*