মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার জন্মদিন উপলক্ষে একমাসব্যাপী কর্মসূচি বড়দোয়ালী মন্ডলের

আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৫ জানুয়ারি || আগামী ৮ই জানুয়ারি রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহার জন্মদিন উপলক্ষে একমাসব্যাপী নানা কর্মসূচির ঘোষণা করল বড়দোয়ালী মন্ডল। সোমবার বড়দোয়ালী মন্ডল কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন মন্ডল সভাপতি শ্যামল কুমার দেব।
সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন মন্ডলের সাধারণ সম্পাদক পিনাকী চক্রবর্তী ও সৌম্য শুভ্র পাল। জানানো হয়, আগামী ৮ই জানুয়ারি সকালবেলা মেলার মাঠ কালীবাড়িতে বিশেষ পুজোর মাধ্যমে মুখ্যমন্ত্রীর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করা হবে। ওই অনুষ্ঠানে স্বয়ং মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা উপস্থিত থাকবেন।
এদিনই আইজিএম হাসপাতালে বড়দোয়ালী মন্ডলের উদ্যোগে একটি মেগা রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। পাশাপাশি মহিলা মোর্চার উদ্যোগে এলাকার বয়োজ্যেষ্ঠ মায়েদের মধ্যে ফল ও মিষ্টি বিতরণ করা হবে।
সাংবাদিক সম্মেলনে আরও জানানো হয়, মুখ্যমন্ত্রীর জন্মদিন উপলক্ষে সারা মাসজুড়ে বড়দোয়ালী মন্ডলের প্রতিটি ওয়ার্ডে ‘স্বচ্ছ ভারত অভিযান’ কর্মসূচি পালন করা হবে। এর পাশাপাশি থাকবে বৃক্ষরোপণ কর্মসূচি। যুব মোর্চার উদ্যোগে আয়োজন করা হবে বিভিন্ন খেলাধুলার প্রতিযোগিতা।
এছাড়াও নাগেরজলা ও মোটর স্ট্যান্ড এলাকাতেও মুখ্যমন্ত্রীর জন্মদিন ঘিরে নানা সামাজিক কর্মসূচির আয়োজন করা হবে বলে জানানো হয়।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*