খোয়াই পৌর পরিষদের উদ্যোগে লোকসংস্কৃতি চর্চায় নতুন গতি, ১৫টি ওয়ার্ডে বাদ্যযন্ত্র বিতরণ

গোপাল সিং, খোয়াই, ০৯ জানুয়ারি || খোয়াই পৌর পরিষদের উদ্যোগে সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ ও লোকসংস্কৃতির বিকাশের লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ কর্মসূচির আয়োজন করা হয়। শুক্রবার খোয়াই পুরাতন বাজারে আয়োজিত এক সভার মধ্য দিয়ে পৌরসভার ১৫টি ওয়ার্ডে বাদ্যযন্ত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী বিনয় দেববর্মা, সমীর কুমার দাস, অনুকুল দাস সহ খোয়াই পৌর পরিষদের বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরগণ। সকলের সম্মিলিত উপস্থিতি ও সহযোগিতায় অনুষ্ঠানটি সাফল্যমণ্ডিত হয়ে ওঠে।
খোয়াই পুর পরিষদের চেয়ারপার্সন দেবাশীষ নাথশর্মা নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলেন, “আজ সুর–তাল যন্ত্র বিতরণ অনুষ্ঠানে অন্যান্য সম্মানিত অতিথিবৃন্দ ও জনপ্রতিনিধিদের সঙ্গে উপস্থিত থাকতে পেরে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। খোয়াই পৌর পরিষদের মূল লক্ষ্য হলো স্থানীয় শিল্পী ও সংস্কৃতিচর্চাকারীদের উৎসাহিত করা এবং আমাদের ঐতিহ্যবাহী লোকসংস্কৃতিকে আরও শক্তিশালী করা।”
তিনি আরও বলেন, এই ধরনের উদ্যোগ নতুন প্রজন্মকে সংস্কৃতিচর্চায় আগ্রহী করে তুলবে এবং খোয়াইয়ের সাংস্কৃতিক ঐতিহ্যকে আগামীর পথে এগিয়ে নিয়ে যেতে সহায়ক হবে। শেষে চেয়ারপার্সন দেবাশীষ নাথশর্মা এই সুন্দর ও সফল অনুষ্ঠানে অংশগ্রহণ ও সহযোগিতার জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ জানান এবং সবাইকে একসঙ্গে খোয়াইয়ের সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষায় এগিয়ে আসার আহ্বান জানান।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*