দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে আহত ১৫-এর অধিক পিকনিক যাত্রী

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১১ জানুয়ারি || খুমলূঙ থেকে পিকনিক সেরে সোনামুড়ার উদ্দেশ্যে ফেরার পথে চড়িলাম ছেচুড়ীমাই এলাকায় ভয়াবহ দুর্ঘটনা ঘটে। একটি ম্যাক্স গাড়ি ও একটি সুইট গাড়ির মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জনের অধিক পিকনিক যাত্রী আহত হন। দুর্ঘটনার তীব্রতায় ঘটনাস্থলে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
স্থানীয়দের সহায়তায় আহতদের দ্রুত বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকেরা প্রাথমিক চিকিৎসার পর তাদের অবস্থা গুরুতর হওয়ায় আগরতলা জিবিপি হাসপাতালের ট্রমা সেন্টারে রেফার করেন।
অভিযোগ উঠেছে, দুর্ঘটনার পর ম্যাক্স গাড়ির চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। আহতদের পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, চালক ইচ্ছাকৃতভাবেই এই দুর্ঘটনা ঘটিয়েছে। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন আহতদের স্বজনরা।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং পলাতক চালকের সন্ধানে তল্লাশি শুরু করেছে পুলিশ।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*