প্রজাতন্ত্র দিবসকে সামনে রেখে আইনশৃঙ্খলা রক্ষায় তৎপর খোয়াই মহিলা থানা, অবৈধ মদবিরোধী অভিযান

গোপাল সিং, খোয়াই, ২৪ জানুয়ারি || ২৬শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আইনশৃঙ্খলা বজায় রাখা এবং দিবসটিকে শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে খোয়াই মহিলা থানার পুলিশ আধিকারিক ও কর্মীদের নেতৃত্বে জোরদার প্রতিরোধমূলক অভিযান চালানো হয়। এই অভিযানের অংশ হিসেবে শহর ও আশপাশের এলাকায় একযোগে হোটেল তল্লাশি এবং অবৈধ মদবিরোধী অভিযান সংগঠিত করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, অভিযানের সময় প্রায় ১২ লিটার দেশি মদ উদ্ধার করা হয় এবং অবৈধভাবে মদ সংরক্ষণ ও বিক্রির অভিযোগে একজন ব্যক্তিকে আটক করা হয়। অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে টি.ই. আইনের ৬৯ ধারায় মামলা রুজু করে আইনানুগ প্রক্রিয়া শুরু করা হয়েছে।
মহিলা থানার আধিকারিকরা জানান, প্রজাতন্ত্র দিবস উপলক্ষে যেকোনো ধরনের বেআইনি কার্যকলাপ রুখতে আগাম সতর্কতা হিসেবে এই অভিযান চালানো হয়। পুরো অভিযান শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় এবং কোনও অপ্রীতিকর ঘটনার খবর নেই।
পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে এবং জাতীয় দিবসের মর্যাদা রক্ষায় আগামী দিনেও এ ধরনের নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*