স্বর্গীয় মাখনলাল সাহার ২৮তম মৃত্যুবার্ষিকীতে ১১তম রক্তদান ও বস্ত্রদান শিবির

আপডেট প্রতিনিধি, আগরতলা, ০২ ফেব্রুয়ারী || স্বর্গীয় মাখনলাল সাহার ২৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর পরিবারের উদ্যোগে এম. এল. প্লাজায় ১১তম স্বেচ্ছা রক্তদান শিবির ও বস্ত্রদান কর্মসূচির আয়োজন করা হয়। মানবসেবামূলক এই অনুষ্ঠানে বিপুল সংখ্যক স্বেচ্ছাসেবী রক্তদাতা অংশগ্রহণ করেন।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী তথা স্বর্গীয় মাখনলাল সাহার পুত্র ডাঃ মানিক সাহা, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, আগরতলা পুর নিগমের সেন্ট্রাল জোনের চেয়ারম্যান রত্না দত্ত, পদ্মশ্রী সম্মানপ্রাপ্ত জিমন্যাস্ট দীপা কর্মকার, স্বর্গীয় মাখনলাল সাহার সহধর্মিণী সূর্যবালা সাহা সহ পরিবারের অন্যান্য আত্মীয়-পরিজনরা।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা বলেন, “আমার পিতা স্বর্গীয় মাখনলাল সাহার ২৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এম. এল. প্লাজার উদ্যোগে আয়োজিত ১১তম স্বেচ্ছা রক্তদান শিবিরে উপস্থিত হয়ে সকল রক্তদাতাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও অভিনন্দন জানাই।” তিনি আরও বলেন, সমাজের প্রতি দায়বদ্ধতা থেকেই এই ধরনের মানবকল্যাণমূলক কর্মসূচি আগামী দিনেও অব্যাহত থাকবে।
উল্লেখ্য, প্রতিবছরের মতো এবারও এই রক্তদান ও বস্ত্রদান শিবির সমাজের সর্বস্তরের মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে এবং মানবিক মূল্যবোধের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*