বলরাম দেবনাথ, সাব্রুম, ০৪ ফেব্রুয়ারী || আগামী অর্থ বর্ষের জন্য দক্ষিণ জেলার পূর্ণাঙ্গ বাজেট পেশ করা হয়। আজকের বাজেট আগামী দিনের উন্নয়ন। বুধবার দক্ষিণ জেলার জেলাশাসক কনফারেন্স হলে আগামী অর্থ বর্ষের জন্য জেলার পূর্ণাঙ্গ বাজেট পেশ করা হয় এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট তা পাঠানো হবে বলে জানান দক্ষিণ জেলার জেলা সভাধিপতি দীপক দত্ত। তিনি আরও জানান এই বাজেট শুধু আয় ব্যয়ের হিসাব নয়, এটি হলো জেলা পরিষদের অন্তর্গত সবগুলি গ্রামের স্বপ্ন, চাহিদা ও অগ্রগতির প্রতিচ্ছবি।
দক্ষিণ জেলা পরিষদের লক্ষ্য স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত করা, জনগণের অংশগ্রহণ মূলক পরিকল্পনা বাস্তবায়ন করা।
