বলরাম দেবনাথ, সাব্রুম, ০৪ ফেব্রুয়ারী || মনু বাজার দিক থেকে সব্রুমের দিকে যাওয়ার পথে গুয়াচাঁদ এলাকায় গভীর রাতে, আনুমানিক রাত ১২টা থেকে ১টার মধ্যে, স্থানীয়দের মতে ONGC-র একটি বোলেরো গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে নিচে একটি জলাশয় পরে যায়,দুর্ঘটনার সময় গাড়ির মধ্যে দুইজন যাত্রী ছিলো বলে জানা গেছে। হঠাৎ এই দুর্ঘটনায় এলাকায় আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়।
বুধবার ভোরবেলায় দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই আশপাশের স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। দুর্ঘটনার জেরে ওই সড়কে কিছু সময়ের জন্য স্বাভাবিক যান চলাচলে বিঘ্ন ঘটে।
