খোয়াই পুরসভা ভিত্তিক মহিলা ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

গোপাল সিং, খোয়াই, ১০ ফেব্রুয়ারী || খোয়াই পুর পরিষদের উদ্যোগে পুরসভা ভিত্তিক মহিলা ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় আজ। খোয়াইয়ের বনেদী স্কুল শ্রীনাথ বিদ্যানিকেতন স্কুল মাঠে আয়োজিত এই মহিলা ক্রীড়া প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবী বিনয় দেববর্মা। উপস্থিত ছিলেন খোয়াই পুর পরিষদের চেয়ারপার্সন দেবাশীষ নাথশর্মা, ভাইস চেয়ারপার্সন নিবাস সাহা সহ পুর কাউন্সিলারগণ, পুর পরিষদের অফিসকর্মীরা, ক্রীড়া শিক্ষকগণ এবং প্রতিযোগিতায় অংশগ্রহনকারী মহিলা খেলোয়াররা। ক্রীড়া শিক্ষক অজয় ভট্টাচার্যের তত্বাবধানে আজকের ক্রীড়া প্রতিযোগিতা সাফল্যমন্ডিত হয়েছে বলে উল্লেখ করেন পুর কাউন্সিলর পীযুষ কান্তি চৌধুরী। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন উপস্থিত অতিথিরা।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*