নবতরঙ্গ ১.০-এ সাংস্কৃতিক সন্ধ্যায় মাতলো আগরতলা

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১০ মে || আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনের হল নং-১ এ রবিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হলো “নবতরঙ্গ ১.০” শীর্ষক এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। “মাটির টান” সংস্থার উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে সঙ্গীত, নৃত্য ও ফ্যাশন শোর মনোমুগ্ধকর পরিবেশনায় মুখর হয়ে ওঠে পুরো প্রেক্ষাগৃহ।
অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিলেন বিশিষ্ট সনামধন্য সঙ্গীত শিল্পী সাত্যকি ব্যানার্জি। তাঁর সুমধুর কণ্ঠে পরিবেশিত একাধিক জনপ্রিয় গান দর্শকদের মুগ্ধ করে। পাশাপাশি স্থানীয় প্রতিভাবান শিল্পীদের অংশগ্রহণে নাচ ও গানের বিভিন্ন পরিবেশনাও দর্শকদের ব্যাপক প্রশংসা কুড়ায়।
এদিনের অনুষ্ঠানে আকর্ষণের কেন্দ্রবিন্দু ছিল বর্ণিল ফ্যাশন শো, যেখানে অংশগ্রহণকারীরা আধুনিক ও ঐতিহ্যবাহী সাজে মঞ্চ মাতিয়ে তোলেন। সাংস্কৃতিক পরিবেশনার পাশাপাশি সামাজিক সচেতনতা মূলক বার্তাও তুলে ধরা হয় অনুষ্ঠানের মাধ্যমে।
অনুষ্ঠানে উপস্থিত দর্শক ও আমন্ত্রিত অতিথিরা আয়োজকদের এই উদ্যোগকে সাধুবাদ জানান। আয়োজক সংস্থার সম্পাদক রোহিত দাস জানান, ভবিষ্যতেও এ ধরনের সাংস্কৃতিক আয়োজনের মাধ্যমে নতুন প্রতিভাদের সামনে তুলে ধরার প্রচেষ্টা অব্যাহত থাকবে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*