নেশা ও জুয়ার বিরুদ্ধে ব্যবস্থা দাবিতে এসএফআই’র ডেপুটেশন খোয়াই এসপি-র কাছে

গোপাল সিং, খোয়াই, ১০ মার্চ || রাজ্যজুড়ে নেশা ও জুয়ার কবল থেকে ছাত্র সমাজকে রক্ষা করার দাবিতে ডেপুটেশন প্রদান করল স্টুডেন্টস ফেডারেশন অফ ইন্ডিয়া-র খোয়াই ও তেলিয়ামুড়া বিভাগীয় কমিটি। সংগঠনের পক্ষ থেকে খোয়াই জেলার পুলিশ সুপারের কাছে এই দাবিপত্র তুলে দেওয়া হয়।
ডেপুটেশনে সংগঠনের নেতৃবৃন্দ জানান, রাজ্যের বিভিন্ন এলাকায় নেশাজাতীয় দ্রব্যের বিস্তার এবং জুয়ার আসর বৃদ্ধি পাওয়ায় ছাত্র সমাজ বিপথে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে প্রশাসনের সক্রিয় হস্তক্ষেপ ও কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তারা।
প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন এসএফআই খোয়াই বিভাগীয় সম্পাদক সাগর পাল, রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্যা সায়ন্তিকা দেব, রাজ্য কমিটির সদস্য সৈকত দাস, তেলিয়ামুড়া বিভাগীয় সম্পাদক সাকিল বিশ্বাস এবং সভাপতি রাখাল কুর্মি। তারা প্রশাসনের কাছে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান, যাতে ছাত্র সমাজকে নেশা ও জুয়ার মতো সামাজিক ব্যাধি থেকে রক্ষা করা সম্ভব হয়।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*