বিলোনিয়ায় নেশা মুক্ত ত্রিপুরা কর্মসূচিতে সেমিনার ও রক্তদান শিবিরের উদ্বোধন

বলরাম দেবনাথ, সাব্রুম, ১১ মার্চ || দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়া পুরাতন টাউন হল প্রাঙ্গণে বুধবার দক্ষিণ জেলা যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে “নেশা মুক্ত ত্রিপুরা” কর্মসূচির অংশ হিসেবে এক সচেতনতামূলক সেমিনার ও রক্তদান শিবিরের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন দক্ষিণ জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত। উপস্থিত ছিলেন বিলোনিয়া পুর পরিষদের পৌরপিতা নিখিল চন্দ্র গোপ সহ অন্যান্য বিশিষ্ট অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজ থেকে মাদকাসক্তির মতো সামাজিক ব্যাধি দূর করতে যুবসমাজকে এগিয়ে আসতে হবে। মাদকমুক্ত সমাজ গঠন এবং মানবসেবার মহান আদর্শকে সামনে রেখে ছাত্র-যুবকদের সক্রিয় অংশগ্রহণে এ ধরনের উদ্যোগ সমাজে সচেতনতা বৃদ্ধি ও মানবিকতার বার্তা ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
এদিন আয়োজিত রক্তদান শিবিরেও ছাত্র-যুবক ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের কর্মসূচি আরও বিস্তৃতভাবে আয়োজন করা হবে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*