ঋষ্যমুখে সরকারি কল্যাণমূলক সামগ্রী বিতরণ ও সচেতনতা কর্মসূচি, উদ্বোধনে মন্ত্রী টিঙ্কু রায়

বলরাম দেবনাথ, সাব্রুম, ১৩ মার্চ || দক্ষিণ ত্রিপুরা জেলার ঋষ্যমুখ আর ডি ব্লকে বিভিন্ন সরকারি কল্যাণমূলক প্রকল্পের আওতায় আর্থিক সহায়তা, বাদ্যযন্ত্র, ক্রীড়া সামগ্রী ও সহায়ক উপকরণ বিতরণ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বৃহস্পতিবার এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন রাজ্যের সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিংকু রায়।
এ আর ডি ডি, সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তর, যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তর, তফসিলি জাতি কল্যাণ দপ্তর এবং ঋষ্যমুখ আর ডি ব্লকের যৌথ উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা পরিষদের সভাধিপতি দীপক সত্ত, বিশিষ্ট সমাজসেবী দ্বীপায়ন চৌধূরী, ঋষ্যমুখ আর ডি ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারী শম্ভু নাথ কর, ঋষ্যমুখ ব্লকের ভাইস চেয়ারম্যান বিশ্বজিৎ মিত্র সহ অন্যান্য অতিথিবৃন্দ।
এদিন একই সঙ্গে National Livestock Mission (NLM)-এর অধীনে জেলা ভিত্তিক এক সচেতনতা কর্মশালা অনুষ্ঠিত হয়। পাশাপাশি ব্লক স্তরে “বিকশিত ভারত জি রাম জি” কর্মসূচি এবং “বাল্যবিবাহ মুক্ত অভিযান” সম্পর্কেও সচেতনতামূলক কার্যক্রম আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী টিঙ্কু রায় বলেন, এই ধরনের উদ্যোগ সমাজের বিভিন্ন স্তরের মানুষের উন্নয়ন, স্বনির্ভরতা বৃদ্ধি এবং সামাজিক সচেতনতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি আশা প্রকাশ করেন, সরকারি বিভিন্ন প্রকল্পের সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিয়ে তাঁদের জীবনমান উন্নয়নে এই কর্মসূচিগুলি কার্যকর ভূমিকা পালন করবে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*