গোপাল সিং, খোয়াই, ১৩ মার্চ || নেশামুক্ত সমাজ গঠনের বার্তা সামনে রেখে রক্তদান শিবিরের আয়োজন করল ডি ওয়াই এফ আই। শুক্রবার খোয়াইয়ে আয়োজিত এই রক্তদান শিবিরকে কেন্দ্র করে যুবকদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়।
জানা যায়, সংগঠনের ২০তম খোয়াই বিভাগীয় সম্মেলনকে সামনে রেখেই এই মানবিক কর্মসূচির আয়োজন করা হয়েছে। সমাজের কল্যাণে রক্তদানের মতো মহৎ উদ্যোগের মাধ্যমে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানান সংগঠনের নেতৃত্বরা।
ডিওয়াইএফআই নেতৃত্বরা জানান, আগামী ২১ ও ২২ মার্চ খোয়াইয়ে অনুষ্ঠিত হবে সংগঠনের ২০তম খোয়াই বিভাগীয় সম্মেলন। সেই সম্মেলনকে সফল করে তুলতে বিভিন্ন সামাজিক কর্মসূচির অংশ হিসেবেই এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে।
