মদবিরোধী অভিযানে বিয়ার ও দেশি মদ সহ গ্রেফতার ২

গোপাল সিং, খোয়াই, ২৮ মার্চ || খোয়াই শহরে মদবিরোধী অভিযানে নেমে ফের সাফল্য পেল পুলিশ। সুভাষপার্ক পুলিশ ফাঁড়ির উদ্যোগে পৃথক দুটি অভিযানে বিয়ার ও দেশি মদসহ দুই ব্যক্তিকে আটক করা হয়েছে বলে জানান সুভাষপার্ক পুলিশ ফাঁড়ির ওসি রঞ্জিত সরকার।
তিনি আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দুপুরে অভিযান চালিয়ে ১৬ ক্যান বিয়ারসহ রাজেশ সাঁওতাল নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তাকে খোয়াই সুভাষপার্ক পুলিশ ফাঁড়িতে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।
এরপর আরেকটি গোপন তথ্যের ভিত্তিতে খোয়াই সরকারি দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ের পেছনে ঘোষপাড়া এলাকায় হানা দেয় পুলিশ। সেখান থেকে মণি ঘোষ নামে এক ব্যক্তিকে আটক করা হয় এবং তার কাছ থেকে প্রায় ১৪ লিটার দেশি মদ উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, আটক দু’জনের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে এবং বেআইনি মদ ব্যবসার বিরুদ্ধে অভিযান ভবিষ্যতেও জারি থাকবে।
তবে স্থানীয়দের অভিযোগ, খোয়াই সরকারি দ্বাদশ শ্রেণি বিদ্যালয়, জেলা শিক্ষা দপ্তর এবং নিকটবর্তী উপজাতি ছাত্রাবাসের আশেপাশে দীর্ঘদিন ধরেই প্রকাশ্যে দেশি মদের ব্যবসা চলছে। বারবার অভিযান হলেও অভিযুক্তরা সহজেই আইনের ফাঁক গলে বেরিয়ে এসে পুনরায় একই কাজে জড়িয়ে পড়ছে। ফলে স্থায়ী সমাধান না হওয়ায় ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*