মহাবীর জয়ন্তীতে আগরতলায় ভক্তদের ভিড়, জৈন মন্দিরে পালিত হলো ২৬২৫-তম জন্মবার্ষিকী

আপডেট প্রতিনিধি, আগরতলা, ৩১ মার্চ || মঙ্গলবার পবিত্র মহাবীর জয়ন্তী উপলক্ষে সারা দেশের পাশাপাশি আগরতলাতেও ভক্তি ও শ্রদ্ধার সঙ্গে পালিত হলো জৈন ধর্মের ২৪-তম তীর্থঙ্কর ভগবান মহাবীর-এর ২৬২৫-তম জন্মবার্ষিকী।
এদিন ‘মহাবীর ধর্মীয় ট্রাস্ট’-এর উদ্যোগে আগরতলা টাউন হল সংলগ্ন জৈন মন্দিরে নানা ধর্মীয় কর্মসূচির আয়োজন করা হয়। সকাল থেকেই ভক্তদের উপস্থিতিতে মন্দির প্রাঙ্গণ ভরে ওঠে। পূজা-অর্চনা, প্রার্থনা এবং ধর্মীয় আলোচনা সভার মাধ্যমে দিনটি পালন করা হয়।
অনুষ্ঠানে বক্তারা ভগবান মহাবীরের অহিংসা, সত্য ও মানবতার বাণী স্মরণ করে সমাজে শান্তি ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।
এদিনের এই পবিত্র অনুষ্ঠানে শহরের বিভিন্ন প্রান্ত থেকে আগত জৈন সম্প্রদায়ের মানুষসহ সাধারণ ভক্তদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*