অপহরণ নয়, চুরির অভিযোগে ধৃত দুই—গণরাজ চৌমুহনী কাণ্ডে নতুন মোড়

আপডেট প্রতিনিধি, আগরতলা, ৩১ মার্চ || সোমবার আগরতলা পূর্ব থানার অন্তর্গত গণরাজ চৌমুহনী এলাকায় ঘটে যাওয়া তথাকথিত অপহরণ কাণ্ডে সামনে এল চাঞ্চল্যকর নতুন তথ্য। মঙ্গলবার আগরতলা পূর্ব থানার ওসি সুব্রত দেবনাথ জানান, যাদের অপহরণের অভিযোগ উঠেছিল, তারা আদতে কুখ্যাত চোর।
পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতদের নাম সাকিল মিয়া ও নয়ন দেব। দু’জনেরই বাড়ি আগরতলা এলাকায়। অভিযোগ, তারা স্মার্ট সিটি প্রকল্পের কাজের জন্য ব্যবহৃত রড চুরি করে নিয়ে যাচ্ছিল। সেই সময় ঠিকাদারের লোকজন তাদের হাতেনাতে ধরে গাড়িতে তুলে পূর্ব থানায় নিয়ে যায়।
ওসি সুব্রত দেবনাথ আরও জানান, প্রাথমিক তদন্তে চুরির অভিযোগই সামনে এসেছে এবং মঙ্গলবার ধৃতদের আদালতে তোলা হবে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*