আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৩ এপ্রিল || ত্রিপুরা প্রাকৃতিক গ্যাস মজদুর সংঘ ও ভারতীয় মজদুর সংঘ, ত্রিপুরা প্রদেশের উদ্যোগে এক গুরুত্বপূর্ণ ব্রাঞ্চ কমিটির সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সংগঠনের এলসিবি (LCB) ড্রাইভারদের বিভিন্ন দাবি-দাওয়া, কর্মসংক্রান্ত সমস্যা এবং দীর্ঘদিনের অমীমাংসিত বিষয়গুলি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় ড্রাইভারদের কাজের পরিবেশ উন্নয়ন, ন্যায্য সুযোগ-সুবিধা প্রদান এবং নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলোর উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি, কর্মীদের স্বার্থরক্ষায় ভবিষ্যতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়েও মতবিনিময় করা হয়।
এদিন বৈঠকে উপস্থিত ছিলেন প্রাকৃতিক গ্যাস মজদুর সংঘের সাধারণ সম্পাদক বিনয় মল্লিক মহোদয়সহ সংগঠনের অন্যান্য সদস্যরা। বৈঠকের মাধ্যমে সংগঠনের দাবি-দাওয়া যথাযথ কর্তৃপক্ষের কাছে তুলে ধরার সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে জানা যায়।
