নববর্ষের হালখাতায় ভাটা, কমেছে চাহিদা: ব্যবসায়ীদের দাবি

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১০ এপ্রিল || আর মাত্র হাতে গোনা চার দিন বাকি বাংলা নববর্ষ। ইতিমধ্যেই বাজারে চলে এসেছে নববর্ষের অন্যতম ঐতিহ্যবাহী ‘হালখাতা’। তবে আগের মতো আর সেই ভিড় বা চাহিদা নেই বলে জানালেন ব্যবসায়ীরা।
ব্যবসায়ীদের মতে, সময়ের সাথে তাল মিলিয়ে এখন অধিকাংশ ব্যবসায়ী কম্পিউটার ও ডিজিটাল মাধ্যমের সাহায্যে হিসাব-নিকাশ রাখছেন। ফলে কাগজের হালখাতার ব্যবহার আগের তুলনায় অনেকটাই কমে গেছে। একসময় নববর্ষের আগে হালখাতা কেনা এবং গ্রাহকদের আমন্ত্রণ জানিয়ে নতুন খাতা খোলার যে উৎসবমুখর পরিবেশ থাকত, এখন তা অনেকটাই ফিকে হয়ে এসেছে।
তবে এখনও কিছু পুরনো ব্যবসায়ী ঐতিহ্য বজায় রাখতে হালখাতা ব্যবহার করছেন এবং নববর্ষে গ্রাহকদের আমন্ত্রণ জানিয়ে মিষ্টিমুখ করানোর প্রথাও চালু রেখেছেন। ব্যবসায়ীদের আশা, আধুনিকতার মাঝেও এই ঐতিহ্য পুরোপুরি হারিয়ে যাবে না, বরং সীমিত আকারে হলেও টিকে থাকবে আগামী দিনেও।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*