ছাগল চুরির অভিযোগে গণপিটুনির শিকার ৩ যুবক, প্রাণ রক্ষার্থে বিএসএফ ক্যাম্পে আশ্রয় থানার ওসি সহ পুলিশ

গোপাল সিং, খোয়াই, ১৯ এপ্রিল || খোয়াই জেলার চম্পাহাওড় থানার উপর বীতশ্রদ্ধ হয়ে স্থানীয় বাতছড়ি এলাকায় ছাগল চুরির সন্দেহে তিন যুবককে গণপিটুনি দিল উত্তেজিত জনতা। এদিকে জনরোষের মুখে স্থানীয় বিএসএফ ক্যাম্পে আশ্রয় নেয় চাম্পাহাওড় থানার ওসি অজিত দেববর্মা সহ পুলিশ কর্মীরা। তাই গণপিটুনির শিকার আহত তিন যুবক পায়নি চাম্পাহাওড় থানার সহায়তা। শেষে খোয়াই পুলিশ প্রশাসনের একটি টিম গিয়ে আহতদের উদ্ধার করে খোয়াই জেলা হাসপাতালে আনার ব্যবস্থা করে। আহত তিন যুবকের পরিচয় জানা গেছে। তারা হলো নাইলাবাড়ির বাসিন্দা সিদ্ধার্থ দেববর্মা ও অতুল দেববর্মা এবং বিদ্যামোহন পাড়ার বাসিন্দা এলসাস দেববর্মা। প্রাথমিক চিকিৎসার পর আশঙ্কাজনক অবস্থায় একজনকে জিবি রেফার করা হয়েছে। বাকি দুজন বর্তমানে চিকিৎসাধীন রয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বাতছড়ি ও সংলগ্ন এলাকায় পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে। গণপিটুনির এই ঘটনায় এলাকায় থমথমে ভাব বিরাজ করছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*