সাংবাদিকদের সমস্যা নিয়ে ডিজিপির সঙ্গে বৈঠকে আগরতলা প্রেস ক্লাবের প্রতিনিধি দল

আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৪ এপ্রিল || সাংবাদিকদের বিভিন্ন সমস্যা ও নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়ে আগরতলা প্রেস ক্লাবের এক প্রতিনিধি দল পুলিশের মহা নির্দেশক (ডিজিপি) অনুরাগ ধ্যানকরের সঙ্গে সাক্ষাৎ করেন। শুক্রবার অনুষ্ঠিত এই বৈঠকে সাংবাদিকদের পেশাগত কাজের ক্ষেত্রে নানা প্রতিবন্ধকতা ও চ্যালেঞ্জের বিষয়গুলি তুলে ধরা হয়।
প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন আগরতলা প্রেস ক্লাবের সভাপতি প্রণব সরকার, সহ-সভাপতি চিত্রা রায়, সহ-সম্পাদক অভিষেক দেব, অভিষেক দেববর্মা সহ অন্যান্য সদস্যরা। বৈঠকে সাংবাদিকদের নিরাপত্তা, তথ্যপ্রাপ্তির সুবিধা এবং কর্মক্ষেত্রে সুষ্ঠু পরিবেশ বজায় রাখার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
ডিজিপি অনুরাগ ধ্যানকর সাংবাদিকদের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং উত্থাপিত সমস্যাগুলির সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। এই বৈঠককে সাংবাদিক মহলে একটি ইতিবাচক উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*