ইন্দ্রনগরে স্বর্ণের চেইন ছিনতাই: কবরখোলা এলাকা থেকে তিন অভিযুক্ত গ্রেপ্তার

আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৬ মে || গত মাসের ১৬ তারিখ ইন্দ্রনগর এলাকায় এক মহিলার গলায় থাকা স্বর্ণের চেইন ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছিল এলাকাজুড়ে। ঘটনার পর থেকেই অভিযুক্তদের খোঁজে তৎপর হয় পুলিশ।
অবশেষে গতকাল ইন্দ্রনগরের কবরখোলা এলাকা থেকে তিনজন সন্দেহভাজনকে গ্রেফতার করতে সক্ষম হয় এনসিসি থানার পুলিশ। ধৃতদের মধ্যে দুজন পুরুষ এবং একজন মহিলা রয়েছে বলে জানা গেছে।
এই প্রসঙ্গে এনসিসি থানার এসডিপিও সুব্রত বর্মন জানান, ঘটনার তদন্তে গুরুত্বপূর্ণ সূত্র পাওয়ার পর অভিযান চালিয়ে অভিযুক্তদের আটক করা হয়। তাঁদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং পুরো ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।
পুলিশ সূত্রে খবর, ধৃতদের জিজ্ঞাসাবাদ করে ছিনতাই হওয়া স্বর্ণালঙ্কার উদ্ধারের চেষ্টা চলছে। এলাকায় আইন-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*