প্রাণিসম্পদ উন্নয়ন দপ্তরের উদ্যোগে রাজ্য পর্যায়ের কর্মশালা, পশুসখী কিট বিতরণ ও নতুন লোগো উন্মোচন

আপডেট প্রতিনিধি, আগরতলা, ২২ মে || প্রাণিসম্পদ উন্নয়ন দপ্তরের উদ্যোগে প্রজ্ঞা ভবনে অনুষ্ঠিত হলো রাজ্য পর্যায়ের কর্মশালা, পশুসখী কিট বিতরণ কর্মসূচি এবং দপ্তরের নতুন লোগো উন্মোচন অনুষ্ঠান। পশুপালন ও গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করার লক্ষ্যে আয়োজিত এই কর্মসূচিতে বিভিন্ন জেলার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। তিনি পশুপালন খাতের উন্নয়ন, আধুনিক পরিষেবা সম্প্রসারণ এবং গ্রামীণ স্তরে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধিতে সরকারের বিভিন্ন উদ্যোগ সম্পর্কে বক্তব্য রাখেন। পাশাপাশি পশুসখীদের কাজকে আরও কার্যকর ও গতিশীল করতে প্রয়োজনীয় সহায়তা প্রদানের ওপর গুরুত্বারোপ করেন।
এদিন অনুষ্ঠানে পশুসখীদের হাতে প্রয়োজনীয় কিট তুলে দেওয়া হয় এবং প্রাণিসম্পদ উন্নয়ন দপ্তরের নতুন লোগো আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়। সংশ্লিষ্ট মহলের মতে, নতুন এই উদ্যোগ দপ্তরের কার্যক্রমকে আরও সুসংগঠিত ও জনমুখী করে তুলতে সহায়ক হবে।
রাজ্য জুড়ে প্রাণিসম্পদ খাতের উন্নয়নে ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি গ্রহণ করা হবে বলেও অনুষ্ঠানে জানানো হয়।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*