অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত আগরতলা আদালত চত্বর পরিদর্শনে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা

আপডেট প্রতিনিধি আগরতলা, ১৭ জুন || আগরতলা কোর্ট চত্বরে সংঘটিত অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত দোকানগুলি পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। বুধবার তিনি ঘটনাস্থলে গিয়ে অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখেন এবং সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।
পরিদর্শনকালে মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ডাঃ বিশাল কুমার, পশ্চিম ত্রিপুরা জেলার পুলিশ সুপার নমিত পাঠক সহ প্রশাসনের অন্যান্য ঊর্ধ্বতন আধিকারিকরা।
মুখ্যমন্ত্রী ক্ষতিগ্রস্ত দোকানদারদের সঙ্গে কথা বলেন এবং ঘটনার কারণ অনুসন্ধানের পাশাপাশি প্রয়োজনীয় সহায়তার বিষয়েও প্রশাসনকে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। প্রশাসনের পক্ষ থেকে অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ হিসাব প্রস্তুতের কাজ চলছে।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হলেও দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসন ও দমকল কর্মীদের তৎপরতার প্রশংসা করেন স্থানীয় বাসিন্দারা।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*