গোপল সিং, খোয়াই, ২৭ জুলাই || খোয়াইয়ে কলেজ পড়ুয়া এক ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এই ন্যাক্কারজনক ঘটনার পরিপ্রেক্ষিতে থানায় দায়ের করা অভিযোগের ভিত্তিতে সোনাতলা এলাকার বাসিন্দা, ৪০ বছর বয়সী বেদব্রত গুপ্ত নামে এক ব্যক্তিকে আটক করেছে খোয়াই মহিলা থানার পুলিশ। পুলিশ ধৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে এবং ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনে ও আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে তদন্ত জারি রেখেছে।
