বিদ্যুৎ বিলের সমস্যা সমাধানে দ্রুত উদ্যোগ, প্রিপেইড গ্রাহকদের বকেয়া ৬ মাসে কিস্তিতে পরিশোধের সুযোগ

আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৯ আগস্ট || জনগণের স্বার্থ ও স্বস্তিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিদ্যুৎ বিল সংক্রান্ত সমস্যার দ্রুত সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে রাজ্য সরকার। রবিবার বিদ্যুৎ নিগমের কর্পোরেট কার্যালয়ে গোটা রাজ্যের বিদ্যুৎ আধিকারিকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে বিদ্যুৎ বিল সংক্রান্ত বিভিন্ন সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা শেষে এ কথা জানান রাজ্যের বিদ্যুৎমন্ত্রী রতন লাল নাথ।
বিদ্যুৎমন্ত্রী বলেন, জনগণের দ্বারা নির্বাচিত সরকার হিসেবে মানুষের স্বার্থ ও কল্যাণই রাজ্য সরকারের প্রধান লক্ষ্য। গ্রাহকদের যাতে বিদ্যুৎ বিল নিয়ে কোনও সমস্যায় পড়তে না হয়, সে বিষয়ে শীঘ্রই প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।
তিনি আরও জানান, গ্রাহকদের অভিযোগগুলি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দ্রুত সমাধানের জন্য বিদ্যুৎ দপ্তরের আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষ করে বিদ্যুৎ বিল সংক্রান্ত অভিযোগের ক্ষেত্রে সাধারণ মানুষের সমস্যা যাতে দ্রুত নিরসন করা যায়, সেদিকে গুরুত্ব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে, প্রিপেইড মিটার ব্যবহারকারী গ্রাহকদের স্বস্তি দিতে বকেয়া অর্থ ছয় মাসের মধ্যে কিস্তিতে পরিশোধের সুযোগ দেওয়া হচ্ছে বলেও জানান বিদ্যুৎমন্ত্রী। এর ফলে বকেয়া বিল পরিশোধের ক্ষেত্রে গ্রাহকদের ওপর একসঙ্গে আর্থিক চাপ কিছুটা কমবে বলে মনে করা হচ্ছে।
মন্ত্রী রতন লাল নাথ বলেন, মানুষের সমস্যা সমাধানে সরকার নীরব দর্শক হয়ে থাকবে না। প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হবে। জনগণের পাশে থেকে নিরবচ্ছিন্ন ও উন্নত বিদ্যুৎ পরিষেবা নিশ্চিত করাই রাজ্য সরকারের অঙ্গীকার।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*