টিটিএএডিসি ভিলেজ নির্বাচন ২০২৬: কাঁঠালিয়া ও মোহনভোগে প্রতিমা ভৌমিকের নেতৃত্বে বিজেপির মনোনয়ন পেশ

গোপাল সিং, খোয়াই, ০৭ সেপ্টেম্বর || আসন্ন টিটিএএডিসি ভিলেজ কমিটি নির্বাচন ঘিরে সিপাহীজলা জেলায় ব্যাপক নির্বাচনী তৎপরতা শুরু করেছে শাসকদল বিজেপি। আজ সোমবার কাঁঠালিয়া ও মোহনভোগ আর ডি ব্লকে দলীয় প্রার্থীদের সমর্থনে সুবিশাল শোভাযাত্রার আয়োজন করা হয়। কাঁঠালিয়ার মিছিলে মূল আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক, স্থানীয় ধনপুর কেন্দ্রের বিধায়ক বিন্দু দেবনাথ এবং সংখ্যালঘু মোর্চার রাজ্য সভাপতি বিল্লাল মিঞা। পরবর্তীতে বিডিও-র কাছে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়া হয়।
অন্যদিকে, মোহনভোগ ব্লকেও অনুরূপ এক মেগা র্যালিতে প্রতিমা ভৌমিকের পাশাপাশি উপস্থিত ছিলেন রাজ্য সরকারের মন্ত্রী কিশোর বর্মণ ও জেলা সভাপতি প্রসেঞ্জিত ঘোষ। মনোনয়ন জমা শেষে প্রতিমা ভৌমিক বলেন, প্রধানমন্ত্রী ও রাজ্য সরকারের জনকল্যাণমুখী উন্নয়ন নীতির ওপর সাধারণ মানুষের পূর্ণ আস্থা রয়েছে। এই নির্বাচনে বিজেপি প্রার্থীরা বিপুল ভোটে জয়ী হবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*